০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সিলভা ফার্মার লোকসান বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ০৭ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সিলভা ফার্মার লোকসান বেড়েছে

আপডেট: ১১:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫