০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এসময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মালিকের। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

অন্যদিকে সকাল ১০টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)। তারা সকালে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন।

আরও পড়ুন: নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু

আপডেট: ০২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩