সুনামগঞ্জে বজ্রপাতে নিহত দুই
- আপডেট: ০৪:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১০৪০০ বার দেখা হয়েছে
সুনামগঞ্জের ২টি উপজেলায় বজ্রপাতে দুই জেলে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাদের নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বেলা ১১টার দিকে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২), অপরজন ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন: দুই মাসের সর্বনিম্ন লেনদেন
এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, সকালে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। তাদের শরীরের পোড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
ঢাকা/এসএম





































