০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সুবর্ণচরের মুদি দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট: ০৪:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৫১৬ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মুদি দোকান থেকে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ, মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানদারকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটের সালমা ষ্টোরে  এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার সালমা ষ্টোরে অভিযান চালিয়ে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করা হয়। পরে ওই ডাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

আরও পড়ুন: ফুটবলে কিক মারায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

এছাড়াও অভিযানে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানীকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে অভিযানের সময় দোকানের মালিক বিল্লাকে দোকানে পাওয়া যায়নি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সুবর্ণচরের মুদি দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার

আপডেট: ০৪:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩