সূচকের উত্থানেও লেনদেন কমেছে এক’শ কোটি টাকা
- আপডেট: ০৪:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১০৫৩৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুলাই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ এক’শ কোটি টাকার বেশি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার ডিএসইতে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৪ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।
আরও পড়ুন: ব্লকে লেনদেনের ৫৭ শতাংশই দুই কোম্পানির
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টির দাম।
দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ৬৬৭ টাকার শেয়ার।
ঢাকা/টিএ

























