সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১২:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
ঈদ-উল-আজহার ছুটি শেষে আজ (১৯ জুন) দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। এদিন প্রথম এক ঘণ্টার লেনদেনে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে বাজার। এ সময়ে বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর সব মূল্যসূচকই ছিল কিছুটা উর্ধমুখী। তবে লেনদেনের গতি ছিল কিছুটা ধীর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার বেলা সোয়া ১১ টা পর্যন্ত ডিএসইতে ৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেলা ১১টা ১১মিনিটে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ দশমিক ৫৯ পয়েন্টে ওঠে আসে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১ হাজার ১১৩ দশিমক ১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮২৯ দশিমক ৬৩ পয়েন্টে।
আরও পড়ুন: শেয়ারের মূল্য হ্রাসে কোনো সংবেদনশীল তথ্য নেই সামিট পাওয়ারের
ওই সময় পর্যন্ত ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।
ঢাকা/এসএইচ



































