সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১২:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, রবিবার বেলা ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।
আরও পড়ুন: আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
এসময় ডিএসইতে ৭৬ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৭ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।
ঢাকা/এসএইচ



































