সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৩ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ পয়েন্টে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে কে অ্যান্ড কিউ
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ




































