সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১২:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪৫৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) মূল্যসূচকের উত্থানে মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৯ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫ পয়েন্টে।
আরও পড়ুন: জমি পূণ: মূল্যায়ন করবে দেশ গার্মেন্টস
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ


































