০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৬১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৪৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসছে ফু- ওয়াং ফুড লিমিটেড। এদিন কোমপানিটির মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোমপানিটির মোট ২০ কোটি ৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩  পয়েন্টে।

আরও পড়ুন: এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের সর্বনিম্ন বিনিয়োগ সীমা বৃদ্ধি

মঙ্গলবার ডিএসইর দর বাড়ার শীর্ষে ছিলো মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৭ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৫ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টির।

অপর বাজার সিএসইর প্রধান সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৯৯টির দাম।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৬২০ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

আপডেট: ০৩:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩