সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৫:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১০৪০৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ১০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো ইউনিয়ন ইন্স্যুরেন্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।
১ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস।
আজ ডিএসইতে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির।
বৃহস্পতিবার ডিএসইর দর পতনের শীর্ষে ছিলো মিরাকল ইন্ডাস্ট্রিজ। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৯৬ শতাংশ কমেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৩.১৬ শতাংশ কমেছে।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৫ পয়েন্টে। সিএসইতে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার।
ঢাকা/টিএ



































