০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ মার্চ) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০টি কোম্পানির, বিপরীতে ৪২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা

আপডেট: ০২:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬