০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সূচকের নামমাত্র উত্থানে বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১০৫০৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ অক্টোবর) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন বেড়েছে ৩০ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩০ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

আরও পড়ুন: ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

আজ ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৬টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে। সিএসইতে ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

সূচকের নামমাত্র উত্থানে বেড়েছে লেনদেন

আপডেট: ০৪:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩