সূচকের পতনেও লেনদেন বেড়েছে
- আপডেট: ০৩:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট কমেছে। আজ মঙ্গলবার (০৫ মার্চ) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের পতনেও লেনদেন বেড়েছে অর্ধশত কোটি টাকা। এদিন ডিএসইর দরপতনে অধিকাংশ কোম্পানরি শেয়ারদর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ডিএসইতে ৮৪৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫০ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৯৩ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় রয়েছে- অ্যাক্টিভ ফাইনের ৯.৮৪ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৯.৭০ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮.১২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.৮৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪০ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.৫৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.৪৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৩৫ শতাংশ, এর. এন. স্পিনিংয়ের ৪.২৪ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলসের ৩.৯৪ শতাংশ শেয়ারদর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৪.১০ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ১৩১.১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.২৭ পয়েন্ট ০.৩১ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৪০.৩৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৬১ পয়েন্ট ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭.৭১ পয়েন্টে।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে গোল্ডেন সন
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮১.২৭ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫৯.১৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.৭৮ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৫.৪৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৬৫ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে ১ হাজার ১৩৪.২০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪৩.৭৩ পয়েন্ট বা ১.০৯ শতাংশ কমে ১৩ হাজার ২৩.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ সিএসইতে ২৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার।
ঢাকা/টিএ



































