০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সূচকের পতনে কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩৫ বার দেখা হয়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯২ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ১০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬৯ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৬টি কোম্পানির, বিপরীতে ১৯২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে কমেছে লেনদেন

আপডেট: ০৩:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬