সূচকের পতনে চলছে লেনদেন
- আপডেট: ০১:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মে) সূচকের পতনে চলছে লেনদেন। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ডিএসইতে ৫৬১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ১৫ দশমিক ৩২ পয়েন্ট কমে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।
ঢাকা/এসএইচ


































