০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সূচকের পতনে চলছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২১৯ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে চলছে লেনদেন

আপডেট: ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫