০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সূচকের পতনে লেনদেন কমেছে আরও

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১০২২৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ১৭৪ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১০৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫২৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৭৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে লেনদেন কমেছে আরও

আপডেট: ০৩:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫