০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশে নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে এক হাজার ৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
ট্যাগঃ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার বেক্সিমেকাকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির মোট ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূচকের বড় উত্থানে চলছে লেনদেন


































