০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩৭ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৩ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯ টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

আপডেট: ১১:৪১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬