০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১০২০০ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২৪৫ কোম্পানির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৬৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৭ ও ২০০৩ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০৬ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

আপডেট: ১২:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬