০১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ এপ্রিল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:২১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১০১৮০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এসএইচ



































