০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সোনার বাংলা ইন্স্যুরেন্সের আয় কমেছে ৬৬ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৪৯৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৬৬ শতাংশ।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated-EPS) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে ৮৬ পয়সা সমন্বিত আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫৭ পয়সা বা ৬৬ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৬৮ পয়সা।

আরও পড়ুন: শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ২২পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সোনার বাংলা ইন্স্যুরেন্সের আয় কমেছে ৬৬ শতাংশ

আপডেট: ০৭:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩