০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস বেড়েছে ২১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১ দশমিক ৫৪ শতাংশ।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬ টাকা ৮৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৭ টাকা ৫০ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস বেড়েছে ২১ শতাংশ

আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫