০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০২১৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিংস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি-২।
কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এসএইচ




































