হামিদ ফেব্রিকসের লোকসান বেড়েছে
- আপডেট: ০৮:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৩২ পয়সা লোকসান হয়েছিলো।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ১৯ কোম্পানি
অন্যদিকে চলতি হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই –ডিসেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৮১ পয়সা।
ঢাকা/এসএইচ


































