১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
হা-ওয়েল টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১০৩১৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ১৬ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ঢাকা/এসএইচ


































