১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১০৫৯১ বার দেখা হয়েছে

আগস্ট থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে ৫৫ লাখ পরিবারকে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিল পাঁচ মাস। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চলবে এ কর্মসূচি। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত থাকবে।

এরপর ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

আলী ইমাম মজুমদার বলেন, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে সরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে।

এ ছাড়া বেসরকারি খাতে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার

আপডেট: ০২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫