০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
২ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১০২১৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
ন্যাশনাল টিউবস: সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ন্যাশনাল টিউবস লিমিটেড কোম্পানিটি ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
প্যারামাউন্ট টেক্সটাইল: সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
ঢাকা/এসএইচ


































