২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আপডেট: ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১০১৯৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট ও সায়হাম কটন মিলস লিমিটেড।
সামিট অ্যালায়েন্স পোর্ট: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘ এসটি-২’। ৩০ জুন, ২০২৩ থেকে ২০২৫ পরযন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম কটন: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিংস এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ১’। আর স্বল্প মেয়াদে এসটি-৩ হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন,২০২৩ থেকে ২০২৫ পরযন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এসএইচ


































