০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
২ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
সূত্র মতে, আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ১৮ জানুয়ারি, রবিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
ঢাকা/এসএইচ




































