০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে ৫ মার্চ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০২৩৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (৫ মার্চ), বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৮ মার্চ, রবিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ, সোমবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পনিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা/এসএইচ


































