০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

২ ঘণ্টায় সূচক নিম্নমুখী, লেনদেনে ধীরগতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের পঞ্চম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বুধবার (২৮ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৯ ও ১৭১৪ পয়েন্টে অবস্থান করেছে।

আরও পড়ুন: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫ শতাংশ

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৫ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২ ঘণ্টায় সূচক নিম্নমুখী, লেনদেনে ধীরগতি

আপডেট: ১২:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫