০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
৩০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১০৪১০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির দুই পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, স্কয়ার ফার্মার পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৫ লাখ এবং শ্রীমতি রত্না পাত্র ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই দুই পরিচালক।
আরও পড়ুন: ই-জেনারেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা
এর আগে গত ১০ ও ১২ মার্চ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তারা।
ঢাকা/এসএইচ



































