০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

৩১ মে থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ১০৫৪১ বার দেখা হয়েছে

আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে।

মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

তিনি বলেন, নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

৩১ মে থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

আপডেট: ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩