১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি তারিখ পরিবর্তন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৪৫৫ বার দেখা হয়েছে

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চের পরিবর্তে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ৯ মার্চ সিটি করপোরেশন নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হলো।

গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত অর্ধশতাধিক

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি তারিখ পরিবর্তন

আপডেট: ০৫:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪