০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

৫১ শতাংশ আয় কমেছে সিঙ্গারের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩৪৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫০.৭৪ শতাংশ।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১.৪৯ টাকা বা ৫১ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা  ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪  টাকা ৬৯ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২.৩৮ টাকা বা ৫০.৭৪ শতাংশ।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৩৮ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

৫১ শতাংশ আয় কমেছে সিঙ্গারের

আপডেট: ০৭:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২