০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

৬৭ শতাংশ আয় কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৬৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই)অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৪ পয়সা বা প্রায় ৬৭ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৮ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬  টাকা ৫৮ পয়সা

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৬৭ শতাংশ আয় কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের

আপডেট: ০৭:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২