৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আপডেট: ০৬:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৪১২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ভিন্ন ভিন্ন খাতের কোম্পানি তাদের পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ ঘোষণা করেছে। এই সভাগুলোতে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে
কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
কেডিএস অ্যাক্সেসরিজ: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল সারে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইসলামিক ফাইন্যান্স: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
কুইন সাউথ টেক্সটাইল: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল হাউজিং: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল সারে ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক: তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ঢাকা/এসএইচ