সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি টাকা
- আপডেট: ০৪:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১০৪৫৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান মূল্য সূচকের উত্থানে বেড়েছে লেনদেন। এদিন সূচক ছয় পয়েন্ট বাড়ার সাথে সাথে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে ১৩৮ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।
আজ ডিএসইতে ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৮ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৭ পয়েন্ট কমে ২ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: ১১ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৭ পয়েন্টে। এদিন সিএসইতে ৮ কোটি ২৯ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১ কোটি ৬৭ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৫টি, কমেছে ৫১টি এবং অপরিবর্তিত ছিল ৬৪ টির।
ঢাকা/টিএ



































