০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বেড়েছে, ৩৫টির দর কমেছে, ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগের কার্যদিবস বৃহস্পতিবার ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৮৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৬.৪৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ২.০০ শতাংশ, অ্যামারেল্ড অয়েলের ১.৯৭ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৬৭ শতাংশ, ইনটেচ লিমিটেডের ১.৫৩ শতাংশ, আরামিট সিমেন্টের ১.৪৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১.৪৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.১০ শতাংশ, শামপুর সুগার মিলসের ১.০৮ শতাংশ এবং ইমাম বাটনের ১.০৩ শতাংশ শেয়ারদর কমেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার

আপডেট: ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩