অন্য কোম্পানির দখলে নর্দার্ণ জুটের প্রধান কার্যালয়
- আপডেট: ১২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৫৭০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের প্রতিষ্ঠান নর্দার্ণ জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেডের হেড অফিস বর্তমানে ওএমসি লিমিটেডের দখলে। অর্থাৎ কোম্পানিটির হেড অফিস এখন ওএমসি লিমিটেড ব্যবহার করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, ৫ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল কোম্পানিটির ঢাকার প্রধান কার্যালয় পরিদর্শন করে এমনটি দেখতে পায়। গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।
আরও পড়ুন: জেমিনী সী ফুডের ক্রেডিট রেটিং সম্পন্ন
ঢাকা/টিএ



































