১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী ১৫০ সেতু উদ্বোধন করবেন আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১০৫০৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে যুক্ত হচ্ছে আরো ১৫০টি সেতু। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসব সেতু প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার।

নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

আরও পড়ুন: অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন: প্রধানমন্ত্রী

সংশ্লিষ্টরা বলছেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। উৎপাদিত কৃষি পণ্য ঢাকাতে নিয়ে যাওয়া-আসাতেও সময় কমবে অনেক।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রধানমন্ত্রী ১৫০ সেতু উদ্বোধন করবেন আজ

আপডেট: ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩