১০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সূচকের নামমাত্র উত্থানে লেনদেন কমেছে ১০০ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ১০৪১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৩ অক্টোবর)  মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন ১০০ কোটি টাকা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার ডিএসইতে ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০০ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে  তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনে ৫.৩১ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

সোমবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: ব্লকে তিন কোম্পানির বড় চমক

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৮ শতাংশ। আর ৮.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড।

আজ ডিএসইতে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭টির।

সোমবার ডিএসইর দর পতনের শীর্ষে ছিলো খান ব্রাদার্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৪ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.০৩ শতাংশ কমেছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.০২ শতাংশ। আর ৪.৭৪ শতাংশ শেয়ারদর পতনের পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে। সিএসইতে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির দাম।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

সূচকের নামমাত্র উত্থানে লেনদেন কমেছে ১০০ কোটি টাকা

আপডেট: ০৪:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩