০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ওষুধ রপ্তানিতে দেওয়া হচ্ছে ১০ শতাংশ প্রণোদনা: স্বাস্থ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৪৬১ বার দেখা হয়েছে

দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ ওষুধ শিল্প উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ভাগ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টিরও বেশি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।

আরও পড়ুন: ডলারের দাম বাড়ায় হজের ব্যয় কমানো সম্ভব হয়নি: ধর্মমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে উৎপাদনকারীদের সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে দেশে উৎপাদিত ওষুধের একটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট রপ্তানির জন্য ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হবে বলে সার্কুলার জারি করা হয়েছে। উল্লেখ্য, বিগত বছরে দেশে উৎপাদিত ওষুধের একটিভ ফার্মাসিউটিক্যালস রপ্তানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওষুধ রপ্তানিতে দেওয়া হচ্ছে ১০ শতাংশ প্রণোদনা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪