সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন
- আপডেট: ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ১০৪৬০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জুন) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে ৩১২ কোম্পানির শেয়ারের দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫২ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৮১৮ পয়েন্টে দাড়িয়েছে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির, কমেছে ৩১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ারের।
ঢাকা/এসএইচ


































