০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ৪ কোম্পানি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ১০৭৫৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো: যমুনা অয়েল, সোনালী আঁশ, এসএস স্টিল এবং জিএসপি ফাইন্যান্স।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর মধ্যে যমুনা অয়েলের ০১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায়, সোনালী আঁশের ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৫টায়, এসএস স্টিলের ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় এবং জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ নভেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে লেনদেন
কোম্পানিগুলোর মধ্যে যমুনা অয়েলের বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হবে। সোনালী আঁশ, এসএস স্টিল ও জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভায় ইপিএস ঘোষণা করা হবে।
ঢাকা/এসএইচ


































