ডেঙ্গুতে একদিনে ৩২৯ জন হাসপাতালে, মৃত্যু ১
- আপডেট: ০৫:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন আক্রান্ত বরিশাল বিভাগে। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন ও ময়মনসিংহে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে বছরে রোডক্র্যাশে প্রাণ হারান ১১ লাখ ৯০ হাজার মানুষ
এদিকে, একদিনে সারা দেশে ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।
ঢাকা/এসএইচ






























