ইনফরমেশন সার্ভিসেসের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১১:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১০২৯৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ০২ টাকা ৪২ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর, বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
ঢাকা/এসএইচ


































