০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ই-জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি শেয়ার হোল্ডারদের জন্য ২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৫-এ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৪৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৩৮ পয়সা।
আগামী ৩৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
ঢাকা/এসএইচ



































